বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগের ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা

বৈশাখী খরতাপের মাঝেই স্বস্তির বার্তা নিয়ে আসছে বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে এসব এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হঠাৎ ধেয়ে আসা ঝড়ের আশঙ্কায় নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

খুঁজুন