দেশের প্রথম সারির বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের 'কার্ড সেলস ও কার্ড অ্যাকুইজিশন' বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
যোগ্যতা ও প্রয়োজনীয়তা:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। যদিও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে সদ্য স্নাতক সম্পন্ন করা ফ্রেশারদেরও আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট বয়সসীমার কথা উল্লেখ করা হয়নি।
বেতন ও সুযোগ-সুবিধা:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩১,০০০ টাকা বেতন পাবেন। এছাড়া ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। সফলভাবে ট্রেইনি পিরিয়ড শেষ করার পর স্থায়ী নিয়োগের ক্ষেত্রে পদের নাম হবে ‘জুনিয়র অফিসার’।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২ মে ২০২৬। সফল ক্যারিয়ার গড়ার এই সুযোগ লুফে নিতে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া ও আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন