ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে ভিডিও ফুটেজের মাধ্যমে মামলা কার্যক্রম জোরদার করেছে ডিএমপি। নির্ধারিত সময়ে হাজির না হলে জারি করা হবে গ্রেপ্তারি পরোয়ানা।
ঢাকা মহানগরে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের সাহায্য নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইন অমান্যকারীদের চিহ্নিত করে ডাকযোগে পাঠানো হচ্ছে মামলার নোটিশ। এই নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে জরিমানা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
রবিবার ডিএমপি সদর দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিসি ক্যামেরার মাধ্যমে ধারণকৃত ভিডিও বা স্থিরচিত্রের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের সাহায্যে অভিযুক্ত চালক বা মালিকের স্থায়ী ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর অনেকেই ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। তবে কেউ যদি নোটিশ পাওয়ার পরও হাজির না হন, তবে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে সমন এবং পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান
ডিএমপির পক্ষ থেকে চালক ও পরিবহন মালিকদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। মামলার জরিমানা পরিশোধের নামে কোনো ব্যক্তি বা চক্র যদি ব্যক্তিগত তথ্য চায় অথবা আর্থিক সুবিধা দাবি করে, তবে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
সিসি ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘন: নোটিশে সাড়া না দিলে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সিসি ক্যামেরার মাধ্যমে মামলা ও আইনি ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগরে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের সাহায্য নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইন অমান্যকারীদের চিহ্নিত করে ডাকযোগে পাঠানো হচ্ছে মামলার নোটিশ। এই নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে জরিমানা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। রবিবার ডিএমপি সদর দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিসি ক্যামেরার মাধ্যমে ধারণকৃত ভিডিও বা স্থিরচিত্রের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের সাহায্যে অভিযুক্ত চালক বা মালিকের স্থায়ী ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর অনেকেই ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। তবে কেউ যদি নোটিশ পাওয়ার পরও হাজির না হন, তবে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের
বিরুদ্ধে সমন এবং পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপির পক্ষ থেকে চালক ও পরিবহন মালিকদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। মামলার জরিমানা পরিশোধের নামে কোনো ব্যক্তি বা চক্র যদি ব্যক্তিগত তথ্য চায় অথবা আর্থিক সুবিধা দাবি করে, তবে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা