বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

সুরমা নদীর তীর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিশাল প্রকল্পের মাধ্যমে বন্যা প্রতিরোধী অবকাঠামো ও নগরবাসীর বিনোদনের সুযোগ তৈরি হবে।

সিলেটের সুরমা নদীর তীরবর্তী উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রকল্পের উদ্বোধন করেন। ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে নদীর দুই তীরে টেকসই বন্যা প্রতিরোধী অবকাঠামো ও নান্দনিক সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

​উদ্বোধনকালে প্রধানমন্ত্রী প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান নিশ্চিত করার কড়া নির্দেশনা দেন। সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা যায়, এই প্রকল্পের ফলে একদিকে যেমন সুরমা নদীর ভাঙন রোধ হবে, অন্যদিকে নগরবাসীর যাতায়াত এবং বিনোদনের আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

​এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খুঁজুন