বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

সাংবাদিকতায় ‘দলীয় ট্যাগ’ লাগিয়ে বিভাজন তৈরি করা হচ্ছে: নাদিম মাহমুদ

পেশাদারিত্ব বাদ দিয়ে সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ হয়ে ওঠার প্রবণতা নিয়ে গবেষক নাদিম মাহমুদের উদ্বেগ।

বর্তমান সময়ে সাংবাদিকদের ওপর রাজনৈতিক তকমা বা দলীয় ট্যাগ লাগিয়ে সংবাদমাধ্যমের ভেতরে বিভাজনের দেয়াল আরও স্পষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক নাদিম মাহমুদ। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক বার্তায় তিনি এই উদ্বেগের কথা জানান। নাদিম মাহমুদ বলেন, সাংবাদিকতা ও অ্যাক্টিভিজম এক বিষয় নয়; সংবাদ তৈরির সময় কেবল তথ্যের ওপর গুরুত্ব দেওয়া উচিত। অথচ বর্তমানে অনেক সাংবাদিক নিজেই নির্দিষ্ট দলের কর্মীর মতো আচরণ করে অন্যকে নিরপেক্ষতার সবক দিচ্ছেন।

​তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু সেটির প্রতিফলন যেন সংবাদে না ঘটে। কোনো সাংবাদিক রাজনৈতিক মিছিলে স্লোগান দিলে বা সংবাদ সংগ্রহের সময় পক্ষপাতিত্ব করলে পেশাদারিত্ব ক্ষুণ্ন হয়। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো দলের সমর্থক হওয়ার পরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যান, তবে তাকে সম্মান জানানো প্রয়োজন। মিডিয়া হাউস দখল এবং লেজুড়বৃত্তিক রাজনীতির কারণে প্রকৃত সাংবাদিকতা আজ হুমকির মুখে বলে তিনি মনে করেন।

খুঁজুন