মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন
বর্তমান সরকারের আমলে গণমাধ্যমকর্মীরা চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে 'নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট'। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে বক্তারা দাবি করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সাংবাদিকদের ওপর নির্যাতনের এক নজিরবিহীন প্রেক্ষাপট তৈরি করেছে। দেশের ইতিহাসে এত বিপুল সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা আগে কখনও ঘটেনি বলে তারা উল্লেখ করেন। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনটির সদস্যসচিব শেখ জামাল আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে জানান, ক্ষমতার পালাবদলের পর থেকেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তার দেওয়া তথ্যমতে, সারা দেশে প্রায় ৪৪৯ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে এবং অন্তত ১২০০ সাংবাদিককে কর্মস্থল থেকে অন্যায্যভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ১৬৮ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, অর্ধশতাধিক সাংবাদিকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং ৪৭ জনের ব্যাংক হিসাব জব্দের মতো ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের কার্যালয়ে হামলা ও লুটপাটের বিচার দাবি করে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর এই আঘাত মুক্তচিন্তার পরিপন্থী। নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় নেতারা সংহতি প্রকাশ করেন।
সাংবাদিক নির্যাতনে ইউনূস সরকার নজির গড়েছে: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের আমলে গণমাধ্যমকর্মীরা চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে 'নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট'। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে বক্তারা দাবি করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সাংবাদিকদের ওপর নির্যাতনের এক নজিরবিহীন প্রেক্ষাপট তৈরি করেছে। দেশের ইতিহাসে এত বিপুল সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা আগে কখনও ঘটেনি বলে তারা উল্লেখ করেন। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,
অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনটির সদস্যসচিব শেখ জামাল আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে জানান, ক্ষমতার পালাবদলের পর থেকেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তার দেওয়া তথ্যমতে, সারা দেশে প্রায় ৪৪৯ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে এবং অন্তত ১২০০ সাংবাদিককে কর্মস্থল থেকে অন্যায্যভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া
১৬৮ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, অর্ধশতাধিক সাংবাদিকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং ৪৭ জনের ব্যাংক হিসাব জব্দের মতো ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের কার্যালয়ে হামলা ও লুটপাটের বিচার দাবি করে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর এই আঘাত মুক্তচিন্তার পরিপন্থী। নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় নেতারা সংহতি প্রকাশ করেন।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা