বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা রাখার আবেদন দোকান মালিক সমিতির

ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিতে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দোকানপাট ও বিপণি বিতান খোলা রাখার সময়সীমা বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। 

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছে। সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত ওই চিঠিতে বর্তমান মন্দা পরিস্থিতিতে ব্যবসায়ীদের টিকে থাকার লড়াই এবং জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ে তাদের ত্যাগের বিষয়টি তুলে ধরা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বর্তমানে ব্যবসায়ীরা সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখছেন, যার ফলে বেচাকেনা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আর্থিক চাপ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে।

মালিক সমিতির দাবি, ঈদের আগে সময় বাড়ানোর যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা এখন জরুরি। এছাড়া বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে চলমান অপরিকল্পিত বাণিজ্য মেলা বন্ধের দাবিও জানানো হয়েছে, কারণ সেখানে নিম্নমানের পণ্য বিক্রির ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নেতারা আশ্বস্ত করেছেন যে, বিদ্যুৎ পরিস্থিতি এখন তুলনামূলক স্থিতিশীল। তাই দাবি মেনে নেওয়া হলে ঈদুল আজহার পরবর্তী সাত দিন তারা স্বেচ্ছায় মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

খুঁজুন