পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান মহামান্য রাষ্ট্রপতির।
একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, উন্নয়ন ও সুশাসনের মূল ভিত্তি হলো পুলিশ বাহিনীর সততা এবং পেশাদারি মনোভাব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পুলিশের নিষ্ঠা ও শৃঙ্খলার ওপর দেশের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে। ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, জাতীয় নানা সংকট ও গুরুত্বপূর্ণ আয়োজনে পুলিশের জনবান্ধব ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে গত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সততার প্রশংসা করেন তিনি।
বর্তমান সময়ের অপরাধের বিবর্তিত রূপ নিয়ে সতর্কবার্তা দিয়ে রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে অপরাধ এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জনবিশৃঙ্খলা সৃষ্টি ও আর্থিক প্রতারণার মতো ঘটনা ঘটছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তিতে আরও দক্ষ হওয়ার পরামর্শ দেন তিনি। বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার সমুন্নত রাখা এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পুলিশের সততা ও শৃঙ্খলার ওপরই রাষ্ট্রের সুশাসন নির্ভর করে: রাষ্ট্রপতি
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাণীতে দিকনির্দেশনা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, উন্নয়ন ও সুশাসনের মূল ভিত্তি হলো পুলিশ বাহিনীর সততা এবং পেশাদারি মনোভাব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পুলিশের নিষ্ঠা ও শৃঙ্খলার ওপর দেশের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে। ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে,
জাতীয় নানা সংকট ও গুরুত্বপূর্ণ আয়োজনে পুলিশের জনবান্ধব ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে গত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সততার প্রশংসা করেন তিনি। বর্তমান সময়ের অপরাধের বিবর্তিত রূপ নিয়ে সতর্কবার্তা দিয়ে রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে অপরাধ এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা
(এআই) এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জনবিশৃঙ্খলা সৃষ্টি ও আর্থিক প্রতারণার মতো ঘটনা ঘটছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তিতে আরও দক্ষ হওয়ার পরামর্শ দেন তিনি। বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার সমুন্নত রাখা এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা