'শিক্ষানবিশ লাইনম্যান' পদে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি; সরাসরি উপস্থিত হয়ে আবেদনের সুযোগ।
বেকার যুবকদের জন্য সুসংবাদ নিয়ে এলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।
বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে মোট ১ হাজার ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই পদের জন্য প্রার্থীদের শারীরিক সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা এবং ১১০ পাউন্ড ওজনের পাশাপাশি শারীরিক ফিটনেস যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে ৭ মিনিটে এক মাইল দৌড় এবং প্যারালাল বারে টানা ৫ বার বুক পর্যন্ত ওঠানামা করার সক্ষমতা থাকতে হবে। আগামী ১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম (ফরম-১) যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে হবে। আবেদন ফরমটি আরইবি-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে লিখিত ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সমিতিতে শূন্য পদের বিপরীতে তাদের নিয়োগ দেওয়া হবে।
বেতন হিসেবে অন-প্রবেশনকালীন ১৫,৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ১৬,৬০০ টাকা নির্ধারিত রয়েছে। আবেদনের জন্য নিজ জেলার সংশ্লিষ্ট সমিতির জেনারেল ম্যানেজার বরাবর ২০০ টাকার পোস্টাল অর্ডার বা পে-অর্ডার জমা দিতে হবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ পদে বিশাল নিয়োগ, শুধু এসএসসি পাসে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত।
বেকার যুবকদের জন্য সুসংবাদ নিয়ে এলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে মোট ১ হাজার ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই পদের জন্য প্রার্থীদের শারীরিক সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা এবং ১১০ পাউন্ড
ওজনের পাশাপাশি শারীরিক ফিটনেস যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে ৭ মিনিটে এক মাইল দৌড় এবং প্যারালাল বারে টানা ৫ বার বুক পর্যন্ত ওঠানামা করার সক্ষমতা থাকতে হবে। আগামী ১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম (ফরম-১) যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে হবে। আবেদন ফরমটি আরইবি-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে
সংগ্রহ করা যাবে। প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে লিখিত ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সমিতিতে শূন্য পদের বিপরীতে তাদের নিয়োগ দেওয়া হবে। বেতন হিসেবে অন-প্রবেশনকালীন ১৫,৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ১৬,৬০০ টাকা নির্ধারিত রয়েছে। আবেদনের জন্য নিজ জেলার সংশ্লিষ্ট সমিতির জেনারেল ম্যানেজার বরাবর ২০০ টাকার পোস্টাল অর্ডার বা পে-অর্ডার জমা দিতে হবে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা