জ্বালানি সংকটের পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি ও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
দেশে জ্বালানি তেল পাম্পগুলোতে যে ভোগান্তি ও দীর্ঘ লাইন দেখা দিয়েছিল, তার পেছনে মূলত তেল বিপণনকারী কোম্পানিগুলোর গাফিলতি দায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি দাবি করেন, জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন না করার ফলেই এ ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়েছিল।
আজ শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, পাম্পগুলোতে যানবাহনের যে দীর্ঘ লাইন দেখা গেছে, তা ছিল মূলত কৃত্রিম। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরও কাজের ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, "আমাদের লোকজন যদি ঠিকমতো কাজ করত, তাহলে এমন লাইন তৈরি হতো না। এখন কিন্তু সেই লাইন আর নেই।"
নিজের দায়িত্বের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, গত ৭৫ দিন ধরে তিনি মূলত বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েই ব্যস্ত আছেন। তবে খনিজ সম্পদ বিভাগে এই প্রথম কাজ করার সুযোগ হয়েছে তার।
গবেষণায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত বিশ বছর ধরে দেশে মেগা বাজেট দেওয়া হচ্ছে। কিন্তু গবেষণায় আমরা কতটুকু বরাদ্দ দিচ্ছি, সেটাই বড় প্রশ্ন। যেসব দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা চিরকাল অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে বাধ্য হয়।
পাম্পে ভোগান্তির জন্য তেল কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি তেল পাম্পগুলোতে যে ভোগান্তি ও দীর্ঘ লাইন দেখা দিয়েছিল, তার পেছনে মূলত তেল বিপণনকারী কোম্পানিগুলোর গাফিলতি দায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি দাবি করেন, জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন না করার ফলেই এ ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়েছিল। আজ শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ কথা বলেন। জ্বালানিমন্ত্রী বলেন, পাম্পগুলোতে যানবাহনের যে দীর্ঘ লাইন দেখা গেছে, তা ছিল মূলত কৃত্রিম। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরও কাজের ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, "আমাদের লোকজন যদি ঠিকমতো কাজ করত, তাহলে এমন লাইন তৈরি হতো না। এখন কিন্তু সেই লাইন আর নেই।" নিজের দায়িত্বের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, গত ৭৫ দিন ধরে
তিনি মূলত বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েই ব্যস্ত আছেন। তবে খনিজ সম্পদ বিভাগে এই প্রথম কাজ করার সুযোগ হয়েছে তার। গবেষণায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত বিশ বছর ধরে দেশে মেগা বাজেট দেওয়া হচ্ছে। কিন্তু গবেষণায় আমরা কতটুকু বরাদ্দ দিচ্ছি, সেটাই বড় প্রশ্ন। যেসব দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা চিরকাল অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে বাধ্য হয়।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা