অফিস যাওয়ার পথে নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনবান্ধব এই সিদ্ধান্তে মুগ্ধ সাধারণ মানুষ।
জনগণের সেবায় নিজের প্রটোকল ভাঙার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে এই মানবিক দৃশ্যটি দেখা যায়।
জানা যায়, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের ওপর দিয়ে যাচ্ছিল, তখন পেছনে একটি অ্যাম্বুল্যান্স সাইরেন বাজিয়ে দ্রুত অতিক্রম করার চেষ্টা করছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই তিনি কোনো সময় নষ্ট না করে নিরাপত্তা কর্মকর্তাদের গাড়িটি সাইড করে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে দ্রুত অ্যাম্বুল্যান্সটিকে এগিয়ে যাওয়ার পথ করে দেওয়া হয়।
সাধারণত ভিআইপি বা ভিভিআইপি চলাচলের সময় সড়কে অন্য যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়। তবে প্রথা ভেঙে সরকারপ্রধানের এমন সহমর্মিতাপূর্ণ আচরণ সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, সাধারণ মানুষের প্রতি একজন দায়িত্বশীল সরকারপ্রধানের এমন মনোভাব দেশবাসীর জন্য দারুণ অনুপ্রেরণার।
অ্যাম্বুল্যান্সকে পথ ছেড়ে দিয়ে অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী
প্রটোকল ভেঙে অ্যাম্বুল্যান্সকে পথ করে দেওয়ার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর। ছবি: সংগৃহীত
জনগণের সেবায় নিজের প্রটোকল ভাঙার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে এই মানবিক দৃশ্যটি দেখা যায়। জানা যায়, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের ওপর দিয়ে যাচ্ছিল,
তখন পেছনে একটি অ্যাম্বুল্যান্স সাইরেন বাজিয়ে দ্রুত অতিক্রম করার চেষ্টা করছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই তিনি কোনো সময় নষ্ট না করে নিরাপত্তা কর্মকর্তাদের গাড়িটি সাইড করে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে দ্রুত অ্যাম্বুল্যান্সটিকে এগিয়ে যাওয়ার পথ করে দেওয়া হয়।
সাধারণত ভিআইপি বা ভিভিআইপি চলাচলের সময় সড়কে অন্য যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়। তবে প্রথা ভেঙে সরকারপ্রধানের এমন সহমর্মিতাপূর্ণ আচরণ সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, সাধারণ মানুষের প্রতি একজন দায়িত্বশীল সরকারপ্রধানের এমন মনোভাব দেশবাসীর জন্য দারুণ অনুপ্রেরণার।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা