আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সোচ্চার সরকারি কর্মচারীরা; ধাপে ধাপে বেতন কাঠামো চালুর সুপারিশ করেছে পুনর্গঠিত কমিটি।
আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে দেশের ২২ লাখ সরকারি কর্মচারীর জীবনমান এখন সংকটের মুখে। এ পরিস্থিতিতে কর্মচারীদের পক্ষে নতুন পে স্কেলের দাবিতে মে মাসজুড়ে দেশব্যাপী প্রতিনিধি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৮ মে পটুয়াখালী, ৯ মে খুলনা এবং ১৬ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। গত ১১ বছরে নতুন কোনো পে স্কেল না পাওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক কষ্টে দিন পার করছেন। অনেকেরই আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে।
যা জানা গেল নতুন পে স্কেল সম্পর্কে:
নানা সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য পুনর্গঠিত বেতন কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, একবারে পুরো আর্থিক চাপ সামাল দেওয়া কঠিন হতে পারে। তাই নবম পে স্কেলটি কয়েকটি ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, সুপারিশ অনুযায়ী প্রথম ধাপের কার্যক্রম আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মূল বেতন বাড়ানোর বিষয়টিকে প্রাধান্য দেওয়া হতে পারে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা, আসন্ন বাজেটেই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে, যা ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।
নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল
নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সোচ্চার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে দেশের ২২ লাখ সরকারি কর্মচারীর জীবনমান এখন সংকটের মুখে। এ পরিস্থিতিতে কর্মচারীদের পক্ষে নতুন পে স্কেলের দাবিতে মে মাসজুড়ে দেশব্যাপী প্রতিনিধি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৮ মে পটুয়াখালী, ৯ মে খুলনা এবং ১৬ মে ঢাকার জাতীয় প্রেস
ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। গত ১১ বছরে নতুন কোনো পে স্কেল না পাওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক কষ্টে দিন পার করছেন। অনেকেরই আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। যা জানা গেল নতুন পে স্কেল সম্পর্কে: নানা সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য পুনর্গঠিত বেতন কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, একবারে পুরো আর্থিক চাপ সামাল দেওয়া
কঠিন হতে পারে। তাই নবম পে স্কেলটি কয়েকটি ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, সুপারিশ অনুযায়ী প্রথম ধাপের কার্যক্রম আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মূল বেতন বাড়ানোর বিষয়টিকে প্রাধান্য দেওয়া হতে পারে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা, আসন্ন বাজেটেই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে, যা ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা