দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ‘ট্রানসাকশান মনিটরিং ইউনিট’ বিভাগে ‘টিম লিড’ পদে দক্ষ জনবল খুঁজছে। ব্যাংকিং খাতের আধুনিক কর্মপরিবেশে যারা নিজেদের নেতৃত্ব গুণাবলি প্রমাণ করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
যোগ্যতা ও শর্তাবলি:
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়া এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও আউটলুক) পরিচালনায় বিশেষ পারদর্শিতা এবং দ্রুত নতুন সিস্টেমের সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা ও কর্মস্থল:
এই পদে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন করপোরেট সুযোগ-সুবিধা লাভ করবেন। পদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ এপ্রিল ২০২৬ থেকে এবং আগ্রহীরা আগামী ৯ মে ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।