জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এবার নৌযানের যাত্রীভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১৮ পয়সা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে নৌপথেও। বাসের ভাড়ার পর এবার লঞ্চের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে সরকার। বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই ভাড়া ইতোমধ্যে মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯-এর ২৭ নম্বর বিধির আওতায় এই নতুন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। নতুন ভাড়া বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বেড়ে ২ টাকা ৯৫ পয়সায় দাঁড়িয়েছে, যা প্রায় সাড়ে ৬ শতাংশ বৃদ্ধির সমান।
অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বেড়ে ২ টাকা ৩৮ পয়সা থেকে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। পাশাপাশি নৌযানে জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। ওই সময় লিটারপ্রতি ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। তেলের মূল্যবৃদ্ধির ফলেই লঞ্চ মালিকদের দাবির মুখে সরকার ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নিল।
লঞ্চের ভাড়া বাড়ল
তেলের দাম বাড়ার কারণে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে নৌপথেও। বাসের ভাড়ার পর এবার লঞ্চের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে সরকার। বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই ভাড়া ইতোমধ্যে মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯-এর ২৭ নম্বর বিধির আওতায় এই নতুন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। নতুন
ভাড়া বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বেড়ে ২ টাকা ৯৫ পয়সায় দাঁড়িয়েছে, যা প্রায় সাড়ে ৬ শতাংশ বৃদ্ধির সমান। অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বেড়ে ২ টাকা ৩৮ পয়সা থেকে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। পাশাপাশি নৌযানে জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা
বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। ওই সময় লিটারপ্রতি ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। তেলের মূল্যবৃদ্ধির ফলেই লঞ্চ মালিকদের দাবির মুখে সরকার ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নিল।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা