রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন লাল-সবুজের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অবশেষে মাঠ থেকে বিদায় নেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী শুক্রবার (১ মে) পেশাদার ফুটবলার হিসেবে নিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবেন। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে মামুনুলের বর্তমান ক্লাব ফর্টিস এফসি; আর এই ম্যাচ দিয়েই যবনিকা পড়বে তার দীর্ঘ ফুটবল যাত্রার।
৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার দেশের প্রায় সব বড় ক্লাবেই নিজের পায়ের জাদু দেখিয়েছেন। আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ও শেখ জামালের মতো ক্লাবে নেতৃত্ব দেওয়া মামুনুল দেশের গণ্ডি পেরিয়ে ভারতের আইএসএল-এ আতলেতিকো ডি কলকাতাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। জাতীয় দলের জার্সিতে ৫৯ ম্যাচে ৩টি গোল করা এই মিডফিল্ডার ইচ্ছা পোষণ করেছিলেন মাঠ থেকেই বিদায় নেওয়ার। যদিও জাতীয় দল থেকে আগেই দূরে সরে গিয়েছিলেন, তবে ঘরোয়া ফুটবলকে সবুজ গালিচায় দাঁড়িয়েই বিদায় জানাতে পারছেন তিনি।
বিদায়ি বার্তা মামুনুল লিখেছেন, এই দীর্ঘ যাত্রার শেষ লগ্নে সমর্থকদের উপস্থিতিই হবে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ পুরস্কার। মামুনুলের প্রস্থানে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের একটি প্রভাবশালী প্রজন্মের অবসান হতে যাচ্ছে।
ফুটবলকে বিদায় বলছেন মামুনুল, মাঠ থেকেই তুলে রাখছেন বুট
জাতীয় দলের জার্সিতে একসময়ের মাঠ কাঁপানো মিডফিল্ডার মামুনুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অবশেষে মাঠ থেকে বিদায় নেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী শুক্রবার (১ মে) পেশাদার ফুটবলার হিসেবে নিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবেন। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে মামুনুলের বর্তমান ক্লাব
ফর্টিস এফসি; আর এই ম্যাচ দিয়েই যবনিকা পড়বে তার দীর্ঘ ফুটবল যাত্রার। ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার দেশের প্রায় সব বড় ক্লাবেই নিজের পায়ের জাদু দেখিয়েছেন। আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ও শেখ জামালের মতো ক্লাবে নেতৃত্ব দেওয়া মামুনুল দেশের গণ্ডি পেরিয়ে ভারতের আইএসএল-এ আতলেতিকো ডি কলকাতাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। জাতীয় দলের জার্সিতে ৫৯ ম্যাচে ৩টি গোল
করা এই মিডফিল্ডার ইচ্ছা পোষণ করেছিলেন মাঠ থেকেই বিদায় নেওয়ার। যদিও জাতীয় দল থেকে আগেই দূরে সরে গিয়েছিলেন, তবে ঘরোয়া ফুটবলকে সবুজ গালিচায় দাঁড়িয়েই বিদায় জানাতে পারছেন তিনি। বিদায়ি বার্তা মামুনুল লিখেছেন, এই দীর্ঘ যাত্রার শেষ লগ্নে সমর্থকদের উপস্থিতিই হবে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ পুরস্কার। মামুনুলের প্রস্থানে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের একটি প্রভাবশালী প্রজন্মের অবসান হতে যাচ্ছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা