বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৪২ হাজার টাকা

একদিনের ব্যবধানেই ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়াল বাজুস; নতুন দাম কার্যকর আজ থেকেই।

দেশের বাজারে আবারও অস্থির হয়ে উঠেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সংগঠনটির দেওয়া তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। আজ বুধবার (৬ মে) সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালেই স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল, কিন্তু একদিন যেতে না যেতেই সেই একই পরিমাণ দাম আবারও বাড়িয়ে দিল বাজুস।

খুঁজুন