সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়। সরকারি পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত অর্থাৎ মাত্র দেড় মাসে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ১৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। সব মিলিয়ে গত দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে, যার মধ্যে ২৫৯ জনই ছিলেন উপসর্গধারী। অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৮ হাজার ৮৪২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন। সংক্রমণের এই ঊর্ধ্বগতি রোধে টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
দেশে হামের প্রকোপ; একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু
দেশে হামের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে; বিশেষ করে শিশুদের মধ্যে ঝুঁকি বাড়ছে সবচেয়ে বেশি। ছবি: সংগৃহীত
সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়। সরকারি পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত অর্থাৎ মাত্র দেড় মাসে দেশে সন্দেহজনক
হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ১৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। সব মিলিয়ে গত দেড় মাসে দেশে হাম ও
এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে, যার মধ্যে ২৫৯ জনই ছিলেন উপসর্গধারী। অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৮ হাজার ৮৪২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন। সংক্রমণের এই ঊর্ধ্বগতি রোধে টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা