বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ
মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি

ডা. সামন্ত লালের সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ইউনূস সরকার

শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞ এই চিকিৎসকের অভিজ্ঞতাকে কাজে লাগাতে সরকারের অনিচ্ছাকে ‘ঘাড়ত্যরামি’ হিসেবে দেখছেন হুম্মাম কাদের চৌধুরী।

রাজধানীর মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের সেই ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় দেশের প্রখ্যাত বার্ন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের সেবা নিতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার।

সাম্প্রতিক এক টকশোতে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সরকারের এই সিদ্ধান্তকে চরম একগুঁয়েমি ও ‘ঘাড়ত্যরামি’ হিসেবে অভিহিত করেন।

হুম্মাম কাদের চৌধুরী জানান, ওই ভয়াবহ দুর্যোগের সময় দগ্ধ শিশুদের জীবন বাঁচাতে ডা. সামন্ত লাল সেন নিজে থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার এই পথিকৃৎ নিজের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিশুদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। হুম্মাম নিজে এই প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং ডা. সেনের আগ্রহের বিষয়টি সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সরকার সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি।

তিনি আক্ষেপ করে বলেন, ডা. সামন্ত লাল সেনকে এই সেক্টরের গুরু মানা হয়। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যদি সে সময় তার বিশেষজ্ঞ মতামত বা চিকিৎসাসেবা গ্রহণ করা হতো, তবে হয়তো দগ্ধ শিশুদের কয়েকজনের জীবন বাঁচানো সম্ভব হতো। সরকারের এমন একগুঁয়ে মনোভাবের কারণে সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


খুঁজুন