বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

চলতি মাসের চার দিনেই এলো ৪৬ কোটি ডলার রেমিট্যান্স

বিদায়ী বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গড়ে প্রতিদিন এসেছে ১১ কোটি ৪০ লাখ ডলার।

চলতি মে মাসের প্রথম চার দিনেই দেশে ৪৫ কোটি ৬০ লাখ (৪৫৬ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

​বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম চার দিনে প্রতিদিন গড়ে দেশে ১১ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। এ পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যাচ্ছে যে, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

​চলতি অর্থবছরের শুরু থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা বছর ব্যবধানে ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি। এর আগে, সদ্য সমাপ্ত এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। উল্লেখ্য, মার্চ মাসের এই আয় দেশের ইতিহাসে যেকোনো একক মাসের মধ্যে সর্বোচ্চ।

​এছাড়া, ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে। ডিসেম্বরে এ পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বর মাসে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

খুঁজুন