বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আজ

সরকারপ্রধান হিসেবে সিলেটে প্রথম সফর; মাজার জিয়ারত ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি এবং সেখান থেকে আকাশপথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন।

সিলেট সফরে প্রধানমন্ত্রী এক ব্যস্ত সময়সূচি পার করবেন। দিনের শুরুতেই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করে তার কার্যক্রম শুরু করবেন। এরপর প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশন কর্তৃক গৃহীত শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং স্থানীয় সুধী সমাবেশে অংশ নেবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। দিনভর বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগ দেবেন তিনি। সফরসূচি অনুযায়ী আজ সন্ধ্যায় তার রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

খুঁজুন