আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনে আবারও বিচ্ছেদের সুর বেজেছে। দ্বিতীয় দফায় ঘর বাঁধার মাত্র চার মাস পার হতেই ভেঙে গেল তাদের সংসার। গত শনিবার সাবিকুন নাহার সারা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মূলত পারিবারিক কলহ ও গভীর মতবিরোধের জেরেই তারা এই চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
সাবিকুন নাহার আরও জানান, দুই পরিবারের সম্মতিতে গত বছরের ২ ডিসেম্বর তারা নতুন করে সংসার শুরু করেছিলেন। প্রথমবার বিচ্ছেদের পর সম্পর্কের তিক্ততা ভুলে একত্রিত হওয়ার চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তা টেকেনি। গত রমজানের চাঁদরাতেই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অত্যন্ত গোপনীয়তা ও পারিবারিক সিদ্ধান্তের মধ্য দিয়ে এই বিচ্ছেদ কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
আবারও ভাঙল আবু ত্বহা ও সাবিকুন নাহারের সংসার
ব্যক্তিগত ও পারিবারিক কারণে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন আবু ত্বহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার। ছবি: সংগৃহীত
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনে আবারও বিচ্ছেদের সুর বেজেছে। দ্বিতীয় দফায় ঘর বাঁধার মাত্র চার মাস পার হতেই ভেঙে গেল তাদের সংসার। গত শনিবার সাবিকুন নাহার সারা নিজেই
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মূলত পারিবারিক কলহ ও গভীর মতবিরোধের জেরেই তারা এই চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সাবিকুন নাহার আরও জানান, দুই পরিবারের সম্মতিতে গত বছরের ২ ডিসেম্বর তারা নতুন করে সংসার শুরু করেছিলেন।
প্রথমবার বিচ্ছেদের পর সম্পর্কের তিক্ততা ভুলে একত্রিত হওয়ার চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তা টেকেনি। গত রমজানের চাঁদরাতেই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অত্যন্ত গোপনীয়তা ও পারিবারিক সিদ্ধান্তের মধ্য দিয়ে এই বিচ্ছেদ কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা