সুহিলপুরে গভীর রাতে মোটরসাইকেল শোভাযাত্রা ঘিরে উত্তেজনা; হামলার অভিযোগ, হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতারা
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন, জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম ও শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবি, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে পাশের বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা কয়েকজন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে ছাত্রদল ও জামায়াতের পাঁচ নেতা-কর্মী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহতদের দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম বলেন, এলাকায় আতঙ্ক তৈরির উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করা হয়েছে এবং পূর্বপরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তবে এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের ঝটিকা মিছিল ধাওয়া করতে গিয়ে আহত ছাত্রদল-জামায়াতের ৫ নেতা
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মী। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন, জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম ও শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন। স্থানীয় সূত্র
ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবি, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে পাশের বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা কয়েকজন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে ছাত্রদল ও জামায়াতের পাঁচ নেতা-কর্মী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর
হাসপাতালে আহতদের দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সিরাজুল ইসলাম বলেন, এলাকায় আতঙ্ক তৈরির উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করা হয়েছে এবং পূর্বপরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিবেচনাধীন
[email protected] | +৮৮০৯৬৯৬৭১৮৮১৮৮
হোল্ডিং ১৮৫, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬০০০।
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | কালের দিশা